নলছিটিতে কারেন্ট জাল উদ্ধার

আপডেট: January 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের অভিযানে কারেন্ট জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল উদ্ধার করা হয়েছে।শনিবার সকালে উপজেলার সুগন্ধা নদী সংলগ্ন বিভিন্ন খালে এ অভিযান পরিচালনা করা হয়। উদ্ধারকৃত জালের মধ্যে রয়েছে- পাঁচটি বেহুন্দি জাল, চার হাজার মিটার চড়গড়া জাল এবং এক হাজার মিটার কারেন্ট জাল।

উদ্ধারকৃত জালের বাজারমূল্য প্রায় চার লাখ টাকা। পরে উপজেলা চত্বরে এ জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি জানান, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network