নলছিটিতে ১২ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেফতার

আপডেট: April 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির নলছিটিতে ১২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাতে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- বরিশাল কোতোয়ালি থানার দৌলতপুর এলাকার খোকন মীরের ছেলে রহিম মীর (৩৪) ও কুমিল্লার ঘোষগাঁও এলাকার মৃত কাজী নূরুল ইসলামের ছেলে মো. মাহফুজুল ইসলাম সবুজ (৩১)।

শনিবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দপদপিয়া জিরোপয়েন্ট এলাকায় অভিযান চালায় বরিশাল র‌্যাব-৮ এর একটি দল। এ সময় তিন লাখ ৬০ হাজার টাকা মূল্যের ১২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে গাঁজা কিনে বরিশাল ও ঝালকাঠি জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল।

তিনি জানান, এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি মো. আব্দুল্লাহ নলছিটি থানায় বাদী হয়ে মামলা করেন। শনিবার সকালে ঝালকাঠি জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের মাধ্যমে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network