নাজিরপুরে ঘূর্নিঝড় ‘মোখা’ মোকাবেলায় প্রস্তুতি সভা

আপডেট: May 12, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নাজিরপুর প্রতিনিধি:: ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় পিরোজপুরের নাজিরপুরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আহমেদ সাব্বির হোসেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।

এ সময় জানানো হয়, ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় উপজেলার ২৫ হাজার লোকের থাকার জন্য ৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমাণ মেডিক্যাল টিম, স্বেচ্ছাসেবী সংগঠন ও শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় কন্ট্রোলরুম খোলা হয়েছে। পরিস্থিতি একটু খারাপ হওয়ার আভাস পেলে আরো আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network