শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

নাজিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত

আপডেট: February 8, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিহত স্বাধীন শেখ ও রহমত শেখ- ছবি-আপডেট নিউজ

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের নাজিরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. স্বাধীন শেখ ও মো. রহমত শেখ নামে দুই বন্ধু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেক বন্ধু তানজিম শেখ।বৃহস্পতিবার সকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বরইবুনিয়া গ্রামের শহীদ মোল্লার বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বাধীন শেখ উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলা বুনিয়া গ্রামের ডালিম শেখের ছেলে এবং রহমত শেখ একই ইউনিয়নের উত্তর পূর্ব বানিয়ারী গ্রামের মুকুল শেখের ছেলে। আহত তানজিম শেখ তারাবুনিয়া গ্রামের শহিদুল শেখের ছেলে। তারা স্থানীয় বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরপুর থানার ওসি মো. শাহ আলম হাওলাদার।প্রত্যক্ষদর্শীরা জানান, দুইটি মোটরসাইকেলে দ্রুতগতিতে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিলেন চার বন্ধু। এ সময় তিন বন্ধু থাকা মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শেখ মারা হন স্বাধীন। এ সময় দুইজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে রহমত শেখকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভ্রত রায় বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র স্বাধীন শেখ, রহমত শেখ ও তানজিম শেখ একটি মোটরসাইকেলে মাটিভাঙ্গার দিকে যাচ্ছিল। এ সময় বরইবুনিয়া শহীদ মোল্লার বাড়ির সামনের রাস্তার পাশে থাকা বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লেগে ঘটনাস্থলেই স্বাধীন শেখের মৃত্যু হয়। রহমত শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত তানজিম শেখকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network