না ফেরার দেশে চলে গেলেন উথলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কফিল

আপডেট: May 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কফিল উদ্দিন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (৬ই মে) সন্ধ্যা ৬টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কফিল উদ্দিন উথলী গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে। এর আগে শুক্রবার দুপুরে নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে তাকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি অ্যাজমা রোগী ছিলেন। এছাড়া তার গ্যাস্ট্রিকজনিত রোগের সমস্যা ও ছিলো।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী কফিল উদ্দিন ব্যক্তিগত জীবনে অবিবাহিত ছিলেন। সারা জীবন তিনি আওয়ামী লীগের সংগঠনকে সুসংগঠিত করার জন্য কাজ করে গেছেন। তিনি বৃহত্তর উথলী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে তিনি পুনর্গঠিত উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পান। তার অসুস্থতার খবর শুনে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুক্রবার রাত ১০টার সময় উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে উথলী দক্ষিণপাড়া কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network