১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

নিখোঁজ ফটোসাংবাদিক কাজলের খোঁজ মিলেছে

আপডেট: মে ৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নিখোঁজ ফটো সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের খোঁজ মিলেছে বেনাপোল স্থলবন্দরে। শনিবার দিবাগত রাত ২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি তাকে উদ্ধার করে।বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার সানাউল্লাহ মিয়া বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি তাকে বেনাপোল পোর্ট এলাকা থেকে বিজিবি উদ্ধার করে। সকাল বেলায় হয়তো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’কাজলের ছেলে মনোরম পলক বলেছেন, শনিবার দিবাগত রাত ২টা ৪৮ মিনিটে তার বাবার সঙ্গে কথা হয়েছে। বেনাপোল থানার একজন পুলিশ সদস্যের ফোন থেকে তিনি পরিবারের সঙ্গে কথা বলেন। তিনি ভালো আছেন বলে জানান।ফটোসাংবাদিক কাজল গত ১০ মার্চ তার ‘দৈনিক পক্ষকাল’ পত্রিকা অফিস থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা লালবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করে।

উল্লেখ্য, গত ৯ মার্চ রাত ১১টা ৫৫ মিনিটে কাজলসহ ৩১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাংসদ সাইফুজ্জামান শিখর। এর পরদিন ১০ মার্চ নিখোঁজ হন শফিকুল।

এর তিন ঘণ্টার মাথায় ওই দিন রাত ১০টা ১০ মিনিটে শফিকুলের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেক মামলা করেন করেন আওয়ামী লীগের সদস্য উসমিন আরা বেলি।রাজধানীর হাজারীবাগ থানায় করা এ মামলায় কাজলের বিরুদ্ধে চাঁদাবাজি, অসত্য তথ্য প্রকাশ ও মানহানির অভিযোগ আনা হয়। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬ ও ২৯ নম্বর ধারার আওতায় মামলাটি করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network