নিজের এলাকায় ত্রাণ বিতরণে হামলার মুখে গোলাম রাব্বানী

আপডেট: May 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

মাদারীপুর সংবাদদাতা:: ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানীর ত্রাণে হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের অপর গ্রুপের নেতাকর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকালে রাব্বানীর গ্রামের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলায় ত্রাণ বিতরণকালে এ ঘটনা ঘটে। পরে প্রতিরোধের মুখে হামলাকারীরা ফিরে যায়।

ডাকসুর জিএস গোলাম রাব্বানী বলেন, ১২০০ প্যাকেট উপহারসামগ্রী বিতরণের একপর্যায়ে ৩০-৪০ প্যাকেট উপহারসামগ্রী থানার মোড়ে আমার চাচাতো ভাই আবু সাইদের নিকট রেখে আমি রাজৈর গুচ্ছগ্রামে যাই। এ সুযোগে পূর্ব পরিকল্পিতভাবে বিপক্ষ ছাত্রলীগের কিছু উচ্ছৃংখল যুবক হামলা করে ওই উপহারসামগ্রী ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।তবে ওসি খোন্দকার শওকত জাহান বলেন, বিষয়টি আমার জানা নেই।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network