নিষেধাজ্ঞায় ইলিশ ধরায় ৪ জেলে আটক

আপডেট: October 16, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ভোলার তজুমদ্দিনের মেঘনায় মা ইলিশ প্রজনন রক্ষা অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৪ জেলেসহ নৌকা, জাল ও মাছ আটক করে মৎস্য অফিসের অভিযান পরিচালনাকারী দল। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটকদের আর্থিক জরিমানা করা হয়।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. আল আমিনের নেতৃত্বে মৎস্য অফিসের একটি টিম বুধবার (১৫ অক্টোবর) রাতভর মেঘনার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় গুরিন্দা মাছঘাট সংলগ্ন মেঘনায় মাছ শিকার করা অবস্থায় ৪ জেলেসহ একটি নৌকা, ৫০হাজার মিটার কারেন্ট ও সুতার জাল এবং ৫৬ কেজি মা ইলিশ মাছ আটক করেন।

আটকরা হলেন, মো. নয়ন, মো. ফিরোজ, মোসলেহউদ্দিন এবং মো. রাসেল।আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৩হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা আর্থিক জরিমানার রায় প্রদান করেন তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভ দেবনাথ।

আটক নৌকা মৎস্য অফিসের হেফাজতে রয়েছে। জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়েছে এবং মাছ দুস্থ ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।জানতে চাইলে মেরিন ফিশারিজ কর্মকর্তা মো. আল আমিন বলেন, মা ইলিশ সংরক্ষণে আমরা কঠোর ভূমিকা পালন করছি। প্রতিদিন মেঘনায় আমাদের টহল ও অভিযান চলমান থাকবে।

তজুমদ্দিনের মেঘনায় গত ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত মোট ২২দিন মা ইলিশের প্রজনন রক্ষার অভিযান চলমান রয়েছে। নিষিদ্ধ সময়ে ইলিশসহ সকল ধরনের মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করে সরকার।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network