নেছারাবাদে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: April 23, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুরের নেছারাবাদে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে স্বজনরা ওই যুবককে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবার বলছে, আত্মহত্যা করেছেন তিনি। পুলিশ বলছে, ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। যুবকের হাতে মেয়ে ও তার নাম লেখা ছিল।নিহত ওই যুবকের নাম—মো. ইয়াসিন (১৮)। ইয়াসিন পেশায় একজন অটোচালক। তিনি উপজেলার দৈহারি ইউনিয়নের গণকপাড়া গুচ্ছগ্রামের ৭ নম্বর ওয়ার্ডের বেল্লাল হোসেনের ছেলে।

ওই ওয়ার্ডের ইউপি সদস্য প্রবীর কুমার মণ্ডল বলেন, ‘যেহেতু হাত কেটে নাম লেখা দেখা গেছে। প্রেম-ভালোবাসাজনিত কোনো কারণে এই আত্মহত্যা হতে পারে।’

ইয়াসিনের বাবা মো. বেল্লাল হোসেন বলেন, ‘আমি কিছুই বলতে পারব না। সন্ধ্যার দিকে ঘরে ঢুকে ছেলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে হাসপাতালে এনেছি।’ইউপি চেয়ারম্যান জাহারুল ইসলাম বলেন, ‘কী কারণে আত্মহত্যা করেছে তা না জেনে বলতে পারব না। তবে কারণ ছাড়া এ রকম অল্প বয়সী ছেলে আত্মহত্যা করতে পারে না।’নেছারাবাদ থানার ওসি জাফর আহমেদ বলেন, ‘কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছে তা তদন্ত ছাড়া বলা যাবে না। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network