শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

নেছারাবাদে স্কুলছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আপডেট: February 8, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: পিরোজপুরের নেছারাবাদে নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. আল-আমিন শেখ ওরফে মুন্নাকে (৪২) গ্রেফতার করেছে র‌্যাব-৮।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বরিশাল নগরীর চরকাউয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-৮ প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, নেছারাবাদে নবম শ্রেণির ছাত্রীকে (১৬) প্রেমের ফাদে ফেলে মুন্না। গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে স্থানীয় জলাবাড়ি ইউনিয়নের রুবেলের মুরগির খামারের ফাঁকা ঘরে নিয়ে যায় সে। পরে সেখানে তাকে পালাক্রমে ধর্ষণ করে মুন্না ও তার সহযোগিরা।
এ ঘটনায় নির্যাতিতের মা বাদি হয়ে নেছারাবাদ থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। পুলিশ ওই মুরগীর খামারের কর্মচারী দবির শেখ ওরফে আকাশ নামে এক যুবককে গ্রেফতার করে। এর আগেই আত্মগোপন করে প্রধান আসামী মুন্না। এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-৮। তথ্য প্রযুক্তি ব্যবহার করে বুধবার রাতে এ মামলার প্রধান আসামি আল-আমিন শেখ ওরফে মুন্নাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মুন্নাকে নেছারাবাদ থানায় সোপর্দ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network