নেত্রকোনায় শিশুপুত্রকে হত্যার পর পিতার আত্মহত্যা

আপডেট: November 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: নেত্রকোনায় দুই বছরের শিশুপুত্রসহ পিতার লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) পৌরসভার নাগড়া এলাকায় সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।

মৃতরা হলো, আবদুল কাইয়ুম (৩২) ও তার দুই বছরের ছেলে আহনাব শাকিল। আবদুল কাইয়ুম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার ভিতরের খামার গ্রামের আক্কাস সরদারের ছেলে। তিনি নেত্রকোনায় ওষুধ প্রশাসনে চাকরি করতেন।

কাইয়ুমের স্ত্রী সালমা আক্তার জানান, তারা এই এলাকায় রুহুল আমীনের বাসার চতুর্থ তলায় প্রায় সাত বছর ধরে আছেন। প্রতিদিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে রাত একটার দিকে সবাই ঘুমিয়ে পড়েন। তিনি ভোর ৫টায় উঠে পাশের রুমে স্বামী ও সন্তানের ঝুলন্ত মরদেহ দেখতে পান।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল বলেন, ময়নাতদন্তের জন্য দুইজনের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সন্তানকে হত্যার পর ফাঁসিতে ঝুলে আবদুল কাইয়ুম নিজেও আত্মহত্যা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network