শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

নেত্রকোনায় ২৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট: April 13, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নেত্রকোনা প্রতিনিধি:: নেত্রকোনায় পাচারকালে ২৮ কেজি গাঁজাসহ মো. জিল্লুর রহমান (৪৪) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জেলার কেন্দুয়া উপজেলার দামিনা মোড়ে অভিযান চালিয়ে সোমবার সকালে এই মাদকসহ ব্যবসায়ী আটক করা হয়।

আটককৃত ব্যবসায়ী কিশোরগঞ্জ জেলার কুলিয়ার চর উপজেলার নন্দরামপুর ইউনিয়নের দক্ষিন নন্দরামপুর গ্রামের একদিল মিয়ার ছেলে। উদ্ধারকৃত ২৮ কেজি গাঁজার অবৈধ বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ ৪০ হাজার টাকা।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হকের নেতৃত্ব একটি টিম সোমবার (১৩ এপ্রিল) সকালে নেত্রকোনা- আঠারবাড়ী সড়কে অবস্থান নেয়।

জেলার কেন্দুয়া থানার গড়াডোবা ইউনিয়নের রেন্ট্রিতলা-সান্দিকোনাগামী গ্রামীন সড়কের দামিনা মোড়ে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন নজরদারিতে নেয়। এসময় সন্দেহভাজন একটি সিএনজি তল্লাশি চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে। পরে ওই সিএনজিতে করে নিয়ে যাওয়া মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে মাদক ব্যবসায়ীর বিরুেেদ্ধ বিশেষ ক্ষমতা আইনে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বাদী হয়ে কেন্দুয়া থানায় একটি  নিয়মিত মামলা দায়ের করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network