২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

নেশার টাকা না পেয়ে মাকে কুপিয়ে জখম

আপডেট: অক্টোবর ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::যশোরের শার্শায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে মাদকাসক্ত ছেলে তহিদুল ইসলাম তহিদ (৩৫)। গুরুতর অবস্থায় মা স্বরুপজান (৫৫) কে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। স্বরুপজান শার্শার সম্বন্ধকাঠি গ্রামের রাজমিস্ত্রি নূর মোহাম্মদ টকির স্ত্রী। গ্রামবাসী মাদকাসক্ত ছেলে তহিদকে ধরে পুলিশে সোপর্দ করেছে।

জানা গেছে, শার্শার সম্বন্ধকাঠি গ্রামের রাজমিস্ত্রি নূর মোহাম্ম টকির ছেলে তহিদ দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত। বৃহস্পতিবার সকালে মা স্বরুপজান রান্না করছিল। এমন সময় তহিদ নেশার জন্য মায়ের কাছে টাকা চায়। মা নেশার টাকা দিতে অস্বীকার করলে তহিদ তার মার মাথায় দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। প্রচুর রক্তক্ষরণে স্বরুপজান জ্ঞান হারায়। এ সময় তহিদ তার মাকে মৃত ভেবে বস্তায় ভরার চেষ্টা করে। বিষয়টি প্রতিবেশীরা টের পেলে তহিদ পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় প্রতিবেশীরা স্বরুপজানকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে স্বরুপজানের অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গ্রামের লোকজন তহিদকে ধরে বাড়িতে এনে বেঁধে রাখে। পরে পুলিশে সোপর্দ করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, অপরাধী তহিদকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network