১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

পটুয়াখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে চাঁদাবাজি, তিন যুবক আটক

আপডেট: মে ১০, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছে থেকে চাঁদা আদায়ের সময় তিন যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার রাতে সদর উপজেলার ইটবাড়িয়া এলাকার কালিচান্না খেয়াঘাটের অপর প্রান্ত থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- শহরের বড় চৌরাস্তা এলাকার মোহাম্মদ রাহাত, রিফাত হোসেন ও মেহেদী হাসান।
 
সদর থানার ওসি আক্তার মোর্শেদ জানান, সন্ধ্যায় শহরতলীতে লকডাউনে দোকান খোলা রাখায় ব্যবসায়ীদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় করেন ওই তিন যুবক। এরই ধারাবাহিকতায় রাতে খেয়াঘাটের অপর প্রান্তে মোটরসাইকেল চালিয়ে চাঁদা আদায় করতে যান তারা। এ সময় ব্যবসায়ীরা পরিচয় জানতে চাইলে নিজেদের সাংবাদিক আবার কারো কাছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে দাবি করেন। এতে সন্দেহ হলে কৌশলে তাদের আটকে রেখে ব্যবসায়ীরা পুলিশে খবর দেয়। পরে তাদের আটক করে থানায় আনে পুলিশ।
 
ওসি আরো জানান, এ সময় আটকদের কাছ থেকে চাঁদাবাজি করা পাঁচ হাজার টাকা ও ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network