পটুয়াখালীতে ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন

আপডেট: November 5, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ে ডিজিটাল রেকর্ড রুমের উদ্বোধন করেছেন। জেলা প্রশাসক দরবার হলে আজ শুক্রবার সকালে জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল, পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ইসরাত জাহান, সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম শিপন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী প্রমূখ। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network