১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

শিরোনাম
চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ২, আহত ১ প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ মাদারীপুরে টিসিবির গুদামে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি কাভার্ডভ্যান থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার, আটক ৫ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ পাহাড়ি জনপদে বিজিবির অনন্য উদ্যোগ: লোগাং জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ আমতলীতে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত চুয়াডাঙ্গায় কর্মশালায় একই মুখ বারবার, বঞ্চিত হচ্ছেন অন্য সাংবাদিকরা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম

পটুয়াখালীতে তাবলিগের ১৫ সদস্যকে চেতনানাশক খাইয়ে সর্বস্ব লুট

আপডেট: ডিসেম্বর ৫, ২০২১

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ, পটুয়াখালী: খাবারের সঙ্গে চেতনানাশক খাইয়ে পটুয়াখালীর কলাপাড়ায় তাবলিগ জামাতে আসা ১৫ সদস্যের সবকিছু লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।শনিবার (৪ ডিসেম্বর) রাতে উপজেলার মহিপুর সদর ইউনিয়নের ইউসুফপুর গ্রামের ফরাজী বাড়ি মসজিদে এ ঘটনা ঘটে। পরে রোববার সকালে এদের মধ্যে গুরুতর আহত ১১ জনকে কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে রয়েছেন- হাজি চানমিয়া (৬৫), চৌধুরী (৫৫), আলাউদ্দিন (৭০), শেখ ফরিদ (৪২), উজ্জল (৪৩), রফিকুল (২১), তৈয়ব আলী (৬০), জামান (৪৮), রফিকুল ইসলাম (৫০), জহির (২৫) ও শরীফুল (২৩)। এছাড়া সাকিব খন্দকার (২০), রেজাউল (৪২), রুমান (৪০), বাচ্চু মিয়া (৬০) মোটামুটি সুস্থ আছেন।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সকালে ঢাকা থেকে তাবলিগ জামাতের ১৫ সদস্য ওই মসজিদে ওঠেন। রাতের খাওয়া দাওয়া শেষে তারা কেউ আর ফজরের নামাজ পড়তে উঠতে পারেননি।

পরে বুঝতে পারেন দুর্বৃত্তরা রাতের খাবারের সঙ্গে চেতনাশক খাইয়ে তাদের সর্বস্ব লুটে নিয়েছেন। অসুস্থ ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network