শিরোনাম
উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ কুয়াকাটার গভীর সমুদ্রে জেলেদের জালে ধরা পড়ল বিরল ‘সার্জেন্ট মেজর’ মাছ

পটুয়াখালীতে মেয়ে থেকে ছেলেতে রূপান্তর, জুবাইদা এখন তানভীর

আপডেট: December 2, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: ছিলেন মাদ্রাসাছাত্রী। হঠাৎ করে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছেন। জুবাইদার পরিবর্তে নাম রাখা হয়েছে তানভীর (১৪)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তানভীরকে এক নজর দেখতে বাড়িতে ভিড় করছেন কৌতূহলী মানুষ। বিস্ময়কর এই ঘটনাটি ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের হরতকীবাড়িয়া গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, হরতকীবাড়িয়া গ্রামের কালাম চৌকিদারের মেয়ে জোবাইদা স্থানীয় আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। সবকিছু ঠিকঠাক চললেও কিছুদিন আগে তার শরীরে অস্বাভাবিক পরিবর্তন আসতে শুরু করে।

প্রথমে বিষয়টি গোপন রাখে জুবাইদা। পরে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যদের কাছে সব খুলে বলে। দেড় মাস আগে একদিন সকালে ঘুম থেকে উঠে জোবাইদা মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়ার বিষয়টি বুঝতে পারে এবং পরিবারকে বিষয়টি জানায়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে নিজের নাম পরিবর্তন করে তানভীর রাখে।

ছোট বিঘাই গ্রামের বাসিন্দা সীমা বেগম বলেন, ‘‘জুবাইদা ছোট থেকেই অসুস্থ ছিল। অনেক সময় তার নাক-মুখ দিয়ে রক্ত বের হতো। অনেক জায়গায় তার চিকিৎসা করানো হয়েছে। হঠাৎ করে খবর পাই, সে মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছে। তাই দেখতে এসেছি।’’

একই এলাকার অপর বাসিন্দা জালাল বলেন, ‘‘এরকম ঘটনা এর আগেও শুনেছি। তবে স্বচক্ষে দেখিনি। এবার দেখলাম। আমরা তানভীরের জন্য দোয়া করি এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’’

তানভীরের বাবা আবুল কালাম বলেন, ‘‘জুবাইদা ছোট থেকেই অসুস্থ ছিল। তাকে অনেক যায়গায় চিকিৎসা করানো হয়েছে। তার কণ্ঠস্বর এবং শারীরিক গঠনের পরিবর্তন লক্ষ্য করেও চিকিৎসকদের শরণাপন্ন হয়েছিলাম। কিন্তু, তাই কিছুই বলতে পারেনি। হঠাৎ একদিন সকালে ঘুম থেকে উঠে জানতে পারি, জুবাইদার ছেলেতে রূপান্তরিত হয়েছে। দেশবাসীর কাছে ছেলের জন্য দোয়া চাই।’’জুবাইদা ওরফে তানভীর বলে, ‘‘আমি অনেক অসুস্থ ছিলাম। দেড় মাস আগে একদিন ঘুম থেকে উঠে দেখি, মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হয়েছি। পরে পরিবারকে বিষয়টি জানাই। এখন মোটামুটি সুস্থ আছি।’’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network