আপডেট: April 19, 2023
ছবি-গারুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম কাইয়ুম খান- আপডেট নিউজ
রিপোর্ট অলিউল্লাহ খান:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান ও বাকেরগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সহ -সভাপতি এবং জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান এস এম কাইয়ুম খান প্রাণপ্রিয় আমার ইউনিয়নবাসীসহ দেশ ও বিদেশের সর্বস্তরের জনসাধারণকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক।এস এম কাইয়ুম খান বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে।
শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হয় আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।’ তিনি আরও বলেন, আমি আমার ইউনিয়নবাসীর সর্বদা সাহায্য সহযোগিতার চেষ্টা করে যাচ্ছি। গারুড়িয়া ইউনিয়কে একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার সর্বদা চেষ্টা করবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন-ঈদ মোবারক।

