শিরোনাম
শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

পরীমণিকে ডিবি কার্যালয়ে ডাকা হয়েছে

আপডেট: June 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: চিত্রনায়িকা পরীমণিকে রাজধানীর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে কথা বলার জন্য ডাকা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে ডাকা হয়। পরিমণি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গোয়েন্দা পুলিশের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, মামলার বাদী হিসেবে পরীমণিকে আমরা ডেকেছি। তিনি সুবিধাজনক সময়ে আসবেন। তার বক্তব্য শুনবে পুলিশ।

মামলার আসামিদের জিজ্ঞাসাবাদ করে কিছু তথ্য পাওয়া গেছে সেসব বিষয় নিয়েও পরীমণির সঙ্গে কথা বলা হবে বলে জানান গোয়েন্দা পুলিশের ওই উচ্চপদস্থ কর্মকর্তা।

এর আগে পরীমণি ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় একটি মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচজনকে।উল্লেখ্য, রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমণি। পোস্টে তিনি বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কমনা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network