শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

পাথরঘাটায় গ্যাসের সন্ধান : ঘটনাস্থল পরিদর্শনে জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল

আপডেট: September 14, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটার সদর ইউনিয়নের রুহিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিরাপদ পানির জন্য নলকুপ বসানোর সময় মাটির ভূগর্ভস্থ থেকে গ্যাস ওটার ঘটনায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল সরেজমিন পরিদর্শন করেছেন।

মঙ্গলবার দুপুর ১টার সময় তারা পরিদর্শন করে সেই স্থানে আগুন জ্বালিয়ে গ্যাসের উদগিরণের বিষয়টি নিশ্চিত করেছেন।জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব শাহ্ মো. কামরুল হুদার নেতৃত্বে বাপেক্সের ডেপুটি ম্যানেজার জিওলোজিস্ট সালেহ আহমদ ও হামিদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে সেখান থেকে নমুনা সংগ্রহ করেছেন।

এসময় উপস্থিত ছিলেন পাথরঘাটা সদর ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা সমবয় কর্মকর্তা জাফর সাদিক, পল্লী উন্নয়ন ও সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিআই শাহ্ আলম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হায়দার হোসেন প্রমুখ।

শাহ্ মো. কামরুল হুদা জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শণ করে ল্যাবে পরিক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করেছি। পরীক্ষা-নিরিক্ষা শেষে বলা যাবে এখান থেকে কি ধরনের গ্যাসের মজুদ রয়েছে।

উল্ল্যেখ্য, বেশ কয়েকদিন ধরে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং নামের একটি প্রতিষ্ঠান মাটির নিচের একহাজার ফিট পাইপ প্রবেশ করিয়ে সুপেয় পানির অনুসন্ধান চালায়। এর নেতৃত্ব দেন পানি সম্পদ অধিদপ্তরের অনুসন্ধানী দল। হঠাৎ করে গত শুক্রবার জুমার নামাজের পর মাটির ভিতরে বিস্ফোরণ হয়। এরপরই বরগুনা-২ আসনের সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ে যোগাযোগ করে পাথরঘাটায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পাঠান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network