পাথরঘাটায় টমটমচাপায় বৃদ্ধা নিহত

আপডেট: December 28, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পাথরঘাটা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় টমটমের চাপায় পিষ্ট হয়ে খাদিজা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।বুধবার দুপুর আড়াইটার উপজেলার কাকচিড়া ইউনিয়নে বাইচটকি এলাকা এ ঘটনা ঘটে। নিহত খাদিজা একই এলাকার হানিফ গাজীর স্ত্রী।

নিহতের ছেলে মামুন জানান, বাড়ি থেকে কিছুদূর যাওয়ার পর মল্লিক বাড়ির সামনে পাকা রাস্তার উপর দিয়ে হেটে যাচ্ছিলেন মা। এ সময় একটি ইট বহনকারী টমটম পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

পাথরঘাটা থানার ওসি মো. শাহ আলম জানান, বিষয়টি শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করা হয়। লাশ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network