শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

পাথরঘাটায় নিপা বেকারি পুড়ে ছাই

আপডেট: April 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পাথরঘাটা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জনপ্রিয় ‘নিপা বেকারি’র কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার গভীর রাতে পাথরঘাটা পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।অগ্নিকাণ্ডে কারখানার মূল্যবান যন্ত্রপাতি ও মালামালসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।কারখানার শ্রমিক ও স্থানীয়রা জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে হঠাৎ কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালান। খবর পেয়ে ভোর ৪টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে ততক্ষণে কারখানার মূল্যবান মেশিনারিজ, কাঁচামাল এবং পণ্য সরবরাহে ব্যবহৃত ৫টি ব্যাটারিচালিত গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। আগুন নেভানোর সময় পাইপের আঘাতে গুরুতর আহত হওয়া মো. সাদেক নামের এক স্থানীয় ব্যবসায়ীকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে।

বেকারির মালিক নুর হোসেন জানান, তার কারখানায় ৩২ জন শ্রমিক কাজ করেন। ব্যবসার মন্দা পরিস্থিতি এবং ঋণের চাপের মধ্যে এই অগ্নিকাণ্ড তাকে নিঃস্ব করে দিয়েছে। এর আগেও দুবার সামান্য আগুন লাগার ঘটনা ঘটলেও এবার সবকিছু হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর তারা দ্রুত পৌঁছালেও জনবল সংকট ও পানির অভাবে কাজ করতে বেগ পেতে হয়েছে। স্থানীয় পুকুরগুলোর পানি শুকিয়ে যাওয়ায় দূর থেকে পানি সংগ্রহ করে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়।প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network