আপডেট: October 27, 2023
বরগুনা প্রতিনিধি:: বরগুনার পাথরঘাটায় ধর্ষণ করতে গিয়ে গৃহবধূর ব্লেডের আঘাতে ‘বিশেষ অঙ্গ’ হারালেন জাকির খান নামে এক যুবক।ধর্ষণচেষ্টার অভিযোগে জাকির খানের নামে মামলা করেন ওই ভুক্তভোগী গৃহবধূ। গ্রেফতারকৃত জাকির খান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কড়ইতলা গ্রামের বেলায়েত খানের ছেলে।বৃহস্পতিবার ওই মামলায় জামিন আবেদন করলে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা জজ মো. মশিউর রহমান খান তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠান।
বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর মোস্তাফিজুর রহমান বাবুল।জানা যায়, ওই গৃহবধূর স্বামী বুদ্ধিপ্রতিবন্ধী। কাজের তাগিদে বিভিন্ন স্থানে কাজ করেন। প্রতিবেশী জাকির খান প্রায়ই ওই গৃহবধূর ঘরে এসে উত্ত্যক্ত করেন। গত ১৬ জুলাই স্বামী বাড়িতে না থাকার সুযোগে গভীর রাতে জাকির খান ওই গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণচেষ্টা চালান। নিজেকে রক্ষা করার জন্য বিছানার নিচ থেকে ব্লেড বের করে জাকির খানের ‘বিশেষ অঙ্গ’ আংশিক কেটে দেন ওই গৃহবধূ। পরে কাটা ‘বিশেষ অঙ্গ’ নিয়ে পালিয়ে যান জাকির খান।
গৃহবধূ বলেন, আমার সতীত্ব রক্ষার জন্য ব্লেড দিয়ে জাকির খানের ‘বিশেষ অঙ্গ’ আংশিক কেটে দেই। আমি ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করি। পুলিশ তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। সেই মামলায় জাকির খান আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে জেল হাজতে পাঠান বিচারক।পিপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, জাকির খান জামিন আবেদন করলে তা নামঞ্জুর করেন আদালত।

