শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

পানছড়িতে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট: July 19, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মাছ বাজারে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়েছে।

রবিবার (১৯ জুলাই ২০২৬) সকাল ১১টার দিকে পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিনের নেতৃত্বে পানছড়ি মাছ বাজারে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে বাজারের একাধিক দোকানে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির সত্যতা পাওয়া যায়। এ অপরাধে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। পাশাপাশি জনস্বার্থে বিক্রির জন্য রাখা নিষিদ্ধ মাছগুলো জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা। সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে পানছড়ি থানা পুলিশের একটি টিম।উপজেলা প্রশাসন জানায়, জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ মাছ বিক্রি বা সংরক্ষণের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network