শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

পানছড়িতে বন্যাদুর্গত পরিবারের পাশে বিজিবি

আপডেট: July 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার তালুকদার পাড়ায় বন্যাকবলিত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে শুকনো খাবার বিতরণ করেছে ৩ বিজিবির লোগাং জোন।বুধবার (১৫ জুলাই ২০২৬) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এ কার্যক্রমে উপস্থিত ছিলেন লোগাং জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম এবং উপ-অধিনায়ক মেজর ইমরুল কায়েস।ত্রাণ বিতরণের পাশাপাশি জোন কমান্ডার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগের বিষয়ে অবগত হন এবং যেকোনো দুর্যোগে বিজিবি সাধারণ মানুষের পাশে থাকবে বলে আশ্বস্ত করেন।

এ সময় তিনি বলেন, পার্বত্যাঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রমের পাশাপাশি শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।স্থানীয়রা দুর্যোগের সময় পাশে দাঁড়ানোর জন্য বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network