শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

পানছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ

আপডেট: April 15, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিশেষ টহল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সেগুন ও গামারী কাঠ জব্দ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর লোগাং জোন।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে জেসিও নায়েব সুবেদার ব্যান্ড মোঃ তুষার হোসেনের নেতৃত্বে আদি ত্রিপুরা পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা সেগুন ও গামারীর গোল কাঠ জব্দ করা হয়।

অভিযানে মোট ৮০.১১ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২১ হাজার ৫৯৩ টাকা বলে জানিয়েছে বিজিবি সূত্র।পরে জব্দকৃত কাঠ আইনগত প্রক্রিয়া শেষে পানছড়ি বন বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কাঠ পাচার রোধে তাদের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানানো হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network