১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

আপডেট: মে ৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আরিফুল ইসলাম মহিন:: খাগড়াছড়ির পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের দীর্ঘ ৩০ বছরের দায়িত্বপালন শেষে সম্মানিত ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা দিয়েছে মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার (৮ মে ২০২৬) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক আবেগঘন অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। এসময় মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে তার হাতে সম্মাননা স্মারক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত মুসল্লি, মসজিদ কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মানুষজন তার দীর্ঘদিনের নিষ্ঠা, তাকওয়া, আন্তরিকতা এবং ধর্মীয় শিক্ষায় অবদানের ভূয়সী প্রশংসা করেন। বক্তারা বলেন, একজন ইমাম শুধু নামাজ পরিচালনাই করেন না, তিনি সমাজকে নৈতিকতা ও মানবিকতার শিক্ষাও দিয়ে থাকেন।বিদায় অনুষ্ঠানের সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল, সম্মানিত ইমামকে প্রাইভেটকারে করে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার আয়োজন। এসময় মুসল্লিরা ভালোবাসা ও শ্রদ্ধায় তাকে বিদায় জানান। অনেকের চোখে জলও দেখা যায়।

জানা যায়, তিনি প্রায় তিন দশক ধরে পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার সুমধুর কণ্ঠে কুরআন তিলাওয়াত, দ্বীনি খেদমত ও মানবিক আচরণ মুসল্লিদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।দীর্ঘদিনের প্রিয় ইমামের বিদায়ে পুরো এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা বলেন, তার অবদান ও স্মৃতি পানছড়িবাসীর হৃদয়ে দীর্ঘদিন অম্লান হয়ে থাকবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network