শিরোনাম
আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

পায়রা সেতুর টোল প্লাজায় বাস-মিনিবাসে গণতল্লাশি অভিযান

আপডেট: December 23, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

জাকির হোসেন দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:: বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা-লেবুখালী- বগা মহাসড়কের লেবুখালী পায়রা সেতুর টোল প্লাজায় পুলিশি চেকপোস্ট এলাকায়,বাস-মিনিবাসসহ-মটরসাইকেল মাইক্রোবাস বিভিন্ন যানবাহনে গণতল্লাশি অভিযান শুরু হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান চালানো হচ্ছে।
থানা পুলিশের উদ্যোগে ‘ডেভিল হান্ট ফেজ–২’ আওতায় সোমবার সন্ধ্যা ৭টা থেকে এ অভিযান শুরু হয়।

অভিযানে নেতৃত্ব দেন দুমকি থানার অফিসার ইনচার্জ মো. সেলিম উদ্দিন, তদন্ত ওসি মো: রফিকুল ইসলাম,পুলিশ জানায়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে চলাচলকারী দূরপাল্লার বাস, মিনিবাস, মাইক্রোবাস, পিকআপ, ভ্যান ও মোটরসাইকেল তল্লাশি করা হচ্ছে। এ সময় সন্দেহভাজন যানবাহন ও যাত্রীদের দেহ তল্লাশি ও কাগজপত্র যাচাই করা হয়।আইনশৃঙ্খলা রক্ষায় এবং নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network