২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন

পিকআপভ্যানের ধাক্কায় মা-মেয়ে নিহত

আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বগুড়ার আদমদীঘিতে পিকআপভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত বাইক (স্কুটি) আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন স্বামী।মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাইকপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সান্তাহার ইউনিয়নের ছাতনী গ্রামের কোরআন শিক্ষিকা নাজিরা আক্তার মিম (২৭) ও তার দুই বছরের মেয়ে নাজিফা আক্তার। আহত নাজিরার স্বামী স্থানীয় এক মসজিদের ইমাম রমজান আলী তোতা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পশুখাদ্য ভর্তি একটি পিকআপভ্যান বগুড়ার দিকে যাওয়ার পথে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে স্কুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই স্কুটি আরোহী মা ও মেয়ের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেন।

আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান বলেন, নিহতদের পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে  লাশ হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থল থেকে পিকআপভ্যান ও স্কুটি জব্দ করা হয়েছে। তবে পিকআপচালক পালিয়ে গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network