পিরোজপুরে অটোরিকশা চাপায় প্রাণ গেলো স্কুলছাত্রীর

আপডেট: December 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের স্বরূপকাঠিতে অটোরিকশা চাপায় মাইশা (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে স্বরূপকাঠি-আটঘর কুড়িয়ানা সড়কে আকলম মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মাইশা স্বরূপকাঠি পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের মো. মিজানুর রহমানের মেয়ে। সে আকলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাইশা বাড়ি থেকে স্কুলের সামনে আসলে কুড়িয়ানাগামী একটি দ্রুতগামী অটোরিকশা তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডা. সামান্তা ইসলাম বলেন, মাইশাকে গুরুত্বর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তাকে অক্সিজেন লাগিয়ে চিকিৎসা শুরুর সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়।এদিকে, ঘটনার পরপর ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। ফলে ওই সড়কে সবধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তাপশ পাল, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবির ও ওসি আবির মোহাম্মদ হোসেন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বিচারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, পুলিশ এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মামলা দিলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network