৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বরিশালে ব্যবসায়ীকে মারধর করে ৭০ লাখ টাকার চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর, আটক ১ নলছিটিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত বরিশালে অণ্ডকোষ চেপে ধরে ব্যবসায়ীর কাছ থেকে চেকে সই নেওয়ার অভিযোগ পুকুরে গোসলে নেমে তিন বোনের মৃত্যু, এলাকা জুড়ে শোকের মাতম উজিরপুরে মন্দিরের কমিটি ও আর্থিক হিসাব নিয়ে বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে গাছ কেটে অন্যের জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ জুলাই অভ্যুত্থান কোনো একক দলের নয়, শান্তিকামী সব মানুষের অর্জন: প্রধানমন্ত্রী তুখোড় রাজনীতিক ও সমাজসেবক মরহুম হাফেজ হাওলাদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টা, গ্রেপ্তার ১

পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট: জুলাই ৪, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুর সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে একটি অবৈধ বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলিসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই সফল অভিযান পরিচালনা করে।গ্রেপ্তারকৃতরা হলেন- মো. হাসান ওরফে মেহেদী হাসান (২৭), মো. আল আমিন শেখ (২৬) এবং মো. আলী হোসেন (৪০)।

পুলিশ সূত্র জানায়, পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) রাধেশ্যাম সরকার ও এসআই মো. রাধা রমন ভৌমিকসহ পুলিশের একটি দল গত রাতে কদমতলা বাজারে বিশেষ ডিউটি ও অভিযান পরিচালনা করছিল। এ সময় সন্দেহভাজন হিসেবে হাসান ও আল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। নিবিড় জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, একটি অবৈধ বিদেশী পিস্তল, ম্যাগাজিন এবং ৪৩ রাউন্ড গুলি ৩০ হাজার টাকায় টোনা ইউনিয়নের তেজদাসকাঠী গ্রামের আলী হোসেনের কাছে বিক্রি করেছে।

এই তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পুলিশের দলটি দ্রুত আলী হোসেনের বাড়িতে অভিযান চালায়। স্থানীয় গ্রাম পুলিশ ও সাধারণ জনগণের উপস্থিতিতে সেখান থেকে আলী হোসেনকে আটক করা হয়। পরবর্তীতে তার বসতবাড়ি তল্লাশি করে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন ও ৪৩ রাউন্ড গুলি উদ্ধার করে জব্দ করা হয়।

এ বিষয়ে আজ শুক্রবার বেলা সাড়ে ১২টায় পিরোজপুর সদর থানা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমদ সিদ্দিকী সাংবাদিকদের জানান, জেলা পুলিশের মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রয়েছে। জেলাকে নিরাপদ রাখতে এ ধরনের বিশেষ অভিযান সামনেও অব্যাহত থাকবে।পিরোজপুর জেলা পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আলী হোসেন ও আল আমিন শেখের বিরুদ্ধে ইতিপূর্বেও বিভিন্ন থানায় একাধিক অপরাধমূলক মামলা রয়েছে। ধৃত আসামীদের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের (The Arms Act, 1878) ১৯-A ও ১৯-F ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network