পিরোজপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দপ্তরির বিচার দাবি

আপডেট: April 18, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

পিরোজপুর প্রতিনিধি:: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ৪নং মেদিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের নৈশপ্রহরী কাম-দপ্তরি বিপ্লব মিস্ত্রির বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্যোগে সোমবার সকালে স্থানীয় সেনেরহাট বাজারে এ কর্মসূচি পালিত হয়।মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এ সময় বক্তব্য রাখেন- মো. মুজাম্মেল হোসেন, আবদুল্লাহ আল জাবির, বাতেন খলিফা, জাতীয় যুবসংহতির ভিটাবাড়িয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক খাইরুল মোল্লা, মো. রাজু, সোহাগ হাওলাদার প্রমুখ।গত ৫ এপ্রিল দুপুরে বিদ্যালয়ের দোতলার একটি কক্ষে নামাজরত এক ছাত্রীকে একা পেয়ে দপ্তরি বিপ্লব মিস্ত্রি জড়িয়ে ধরে তার শ্লীলতাহানি করে।বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হলে ৭ এপ্রিল বিপ্লব মিস্ত্রিকে আটক করে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network