শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

পুত্র সন্তানের বাবা হলেন ক্রিকেটার মিরাজ

আপডেট: October 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পুত্র সন্তানের বাবা হয়েছেন জাতীয় দলের স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আজ শনিবার বেলা ১১টার দিকে নিজের ফেসবুক পেজে এ খবর জানিয়েছেন মিরাজ নিজেই।

তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ! আনন্দের সহিত জানাচ্ছি যে, আজ আনুমানিক সকাল ১০টার সময় আমি পুত্র সন্তানের বাবা হয়েছি। আমার প্রথম সন্তানের জন্য সবাই দোয়া করবেন। সকল প্রশংসা মহান আল্লাহ তা’লার।’

এর আগে ২০১৯ সালের ২১ মার্চ খুলনা মহানগরীর খালিশপুরের কাশিপুর এলাকার বেলাল হোসেনের মেয়ে রাবেয়া আক্তার প্রীতির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।

এদিকে দীর্ঘ বিরতির পর রোববার থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দলের খেলোয়াড়রা। নিজেদের মধ্যকার তিন দলের প্রেসিডেন্ট কাপ ওয়ানডে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি হবে রোববার দুপুর দেড়টা থেকে। তার আগেই সুসংবাদ পেলেন প্রেসিডেন্ট কাপে রিয়াদ একাদশের হয়ে খেলার অপেক্ষায় থাকা জাতীয় দলের স্পিনিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network