শিরোনাম
কলসকাঠীতে আদর্শ যুব সমাজ গঠনে যুবকদের ভূমিকা শীর্ষক আলোচনা ও ক্রীড়া সামগ্রী বিতরণ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের প্রধানমন্ত্রীর সংবর্ধনা শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে উজিরপুরে সিআরএসএসের উদ্যোগে মতবিনিময় বরিশালে স্ক্যান সিমেন্টের নতুন ডিপোর উদ্বোধন গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি বাকেরগঞ্জে ঘূর্ণিঝড় প্রস্তুতি ও আগাম প্রস্তুতিমূলক মাঠ মহড়া বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন মানবতাবিরোধী অপরাধ : ওবায়দুল কাদের ও আরাফাতসহ ৭ আসামির মৃত্যুদণ্ড নাজিরপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক, গণপিটুনি দিয়ে পুলিশে দিল এলাকাবাসী

পুলিশি নির্যাতনে রায়হান হত্যা: আকবরকে পালাতে সহায়তা করায় এসআই হাসান বরখাস্ত

আপডেট: October 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: সিলেটে রায়হান হত্যার ঘটনায় মূলহোতা এসআই আকবরকে পালাতে সহায়তা করায় বন্দরবাজার পুলিশ ফাঁড়ির টুআইসি এসআই হাসান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ নিয়ে এ ঘটনায় পাঁচ পুলিশ কর্মকর্তা ও সদস্য বরখাস্ত হলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আজ বুধবার সন্ধ্যায় বিবৃতিটি গণমাধ্যম কর্মীদের হাতে আসে।
সিলেট নগরের বন্দর থানায় পুলিশি হেফাজতে ১১ অক্টোবর ভোরে রায়হান উদ্দিন (৩৩) নামে এক যুবক মারা যান। নিহত যুবকের পরিবারের অভিযোগ, পুলিশ তাকে মেরে ফেলেছে।
অপরদিকে সেসসময় পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, ছিনতাইয়ের দায়ে নগরের কাষ্টঘর এলাকায় গণপিটুনিতে নিহত হন রায়হান। যদিও ওই এলাকার সিসিটিভি ফুটেজে গণপিটুনির কোনও প্রমাণ পাওয়া যায়নি। এলাকাবাসীও বলেছিল, কাষ্টঘরে গণপিটুনির কোনও ঘটনা ঘটেনি।
রায়হানের মা-বাবা-বোনরা প্রথম থেকেই অভিযোগ করছেন, পুলিশের নির্যাতনে খুন হয়েছেন রায়হান। তাদের দাবি বন্দরবাজার পুলিশ ফাঁড়ি থেকে রোববার ভোরে রায়হানের পরিবারের কাছে ফোন করে টাকা দাবি করা হয়েছে।
সিলেট নগরীর কাষ্টঘর এলাকা সিলেট সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের অন্তর্ভুক্ত। এই এলাকার পুরোটাই ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার আওতাভুক্ত। এসব ক্যামেরার মনিটরিংয়ের দায়িত্বে রয়েছেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network