১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

পুলিশের ব্যানারে ভাষাসৈনিকের বদলে বীরশ্রেষ্ঠদের ছবি

আপডেট: ফেব্রুয়ারি ২২, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ একুশে ফেব্রুয়ারি ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন সালাম, রফিক, শফিক, বরকতসহ অসংখ্য ভাষাসৈনিক। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই শহীদ দিবস। তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তাদের ছবি না দিয়ে মহান মুক্তিযুদ্ধে শহীদ সাত বীরশ্রেষ্ঠর ছবি ব্যবহার করা হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল থেকেই ছবিটি ফেসবুকসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ত্রুটিপূর্ণ এই ব্যানারটি রাজধানীর রমনায় টানানো ছিল। তবে পরে এটি খুলে ফেলা হয়।

এত বড় ভুল দিয়ে একটি দায়িত্বশীল বাহিনীর ব্যানার কীভাবে তৈরি হলো জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, ‘ব্যানার তৈরির দায়িত্ব ও এটি চূড়ান্ত অনুমোদন দেন ডিএমপির লজিস্টিক বিভাগের যুগ্ম-কমিশনার ইমাম। ইতোমধ্যে এই বিষয়টি নিয়ে ডিএমপি ও পুলিশ সদর দফতরে তোলপাড় সৃষ্টি হয়েছে। কীভাবে এত বড় ভুল দিয়ে ব্যানার তৈরি হলো তা নিয়ে কাজ করছে ডিএমপি।’

ব্যানারটির ওপরে লেখা ছিল, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০।’ মাঝে স্বাধীনতা যুদ্ধে শহীদ ৭ বীরশ্রেষ্ঠর ছবি। আর ছবির নিচে লেখা, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।’ তার নিচে ব্লক অক্ষরে লেখা, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ’।

ব্যানারের ওপরের ডান কোণে মুজিববর্ষের লোগো এবং বাম পাশের ওপরে ও নিচে ডিএমপির দুটি লোগো ছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network