শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

প্রকাশিত হলো নার্সিং ও মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফলাফল

আপডেট: April 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) রাতে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক ও ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব মো. রশিদুল মান্নাফ কবীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি কলেজসমূহে ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং, ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং ও ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষে গত ১৫ এপ্রিল ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজধানীর চারটি শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রে দুই কোর্সে মোট ৯ হাজার ২৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। কেন্দ্রগুলো হলো; সরকারি তিতুমীর কলেজ, টি অ্যান্ড টি মহিলা কলেজ, টি অ্যান্ড টি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, মহাখালী মডেল হাই স্কুল এবং ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, মহাখালী।
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক নার্সিং/ ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক পাবলিক হেলথ নার্সিং কোর্সে মোট পরীক্ষা দিয়েছেন ৮ হাজার ১৬৩ জন। তাদের মধ্যে পাস করেছেন ৭ হাজার ৮০৮ জন, পাসের হার ৯৫ দশমিক ৬৫ শতাংশ।
ব্যাচেলর অব সায়েন্স ইন পোস্ট বেসিক মিডওয়াইফারি কোর্সে মোট পরীক্ষার্থী ছিল ১ হাজার ৭৬ জন। তাদের মধ্যে পাস করেছেন ১ হাজার ৬৮ জন, পরীক্ষার্থী বিবেচনায় পাসের হার ৯৯ দশমিক ২৬ শতাংশ। দুই কোর্স মিলিয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে মোট পাসের হার ৯৬ শতাংশ।

বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন:-
https://drive.google.com/file/d/1-iFgfKGxoA9rzp0w3Kudb-DhpMQFY8qf/view

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network