শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত

আপডেট: August 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের হাউলী গঙ্গাদরদী গ্রামে প্রতিপক্ষের হামলায় দুই ভাই নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

নিহতরা হলেন গিয়াস উদ্দিন মাতুব্বরের পুত্র শামীম মাতুব্বর (২৫) ও রাকিব মাতুব্বর (২২)। এঘটনায় নিহতদের ভাগ্নে ইমন মাতুব্বর গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহতের বোনের স্বামী (দুলাভাই) মাঈনুদ্দিন মাতুব্বর জানান, বাড়ির পাশের জলায় জাল পেতে মাছ ধরাকে কেন্দ্র করে কথাকাটাকাটি হয়। এর কিছু সময় পর সাজ্জাদ মাতুব্বরের নেতৃত্বে ১৪-১৫ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালায়। এতে গুরুতর আহতাবস্থায় দুই ভাই ও ভাগ্নেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।ভাঙ্গা থানার ওসি মো. শফিকুর রহমান হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করে জানান, হামলার ঘটনার মূলহোতা সাজ্জাক মাতুব্বরকে আটক করেছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network