১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

প্রথমবারের মতো ফুলকোর্ট সভা ভিডিও কনফারেন্সে

আপডেট: এপ্রিল ২৬, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ করোনা পরিস্থিতিতে করনীয় ঠিক করতে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আজ রোববার সকাল সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা এতে অংশ গ্রহণ করবেন। এবারই প্রথম ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

গতকাল ফুলকোর্ট সভার বিষয়টি নির্দেশনা জারি করা হয়। সেইসঙ্গে সীমিত পরিসরে আদালতের কার্যক্রম পরিচালনা করতে গত ২৩ এপ্রিলের সিদ্ধান্ত স্থগিত করা হয় ২৭ এপ্রিল পর্যন্ত।

শনিবার প্রধান বিচারপতির নির্দেশে সুপ্রিম কোর্ট থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। এতে বলা হয়, সাধারণ আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে স্বল্প পরিসরে  আদালত পরিচালনার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

এর আগে  আইনজীবীদের আবেদন অনুযায়ী সীমিত পরিসরে আদালতের কার্যক্রম পরিচালনার জন্য গত ২৩ এপ্রিল নির্দেশ দিয়েছিলেন প্রধান বিচারপতি। এতে বলা হয়, জরুরি বিষয় শুনানির জন্য আপিল বিভাগের চেম্বার বিচারপতি হিসেবে বিচাপতি মো.নুরুজ্জামান ও হাইকোর্ট বিভাগে বিচারপতি ওবায়দুল হাসান দায়িত্ব পালন করবেন।

আদালত পরিচালনায় কর্মপন্থা, সামাজিক দুরুত্ব অনুসরনে নিয়ম-কানুন নিয়ে বিচারপতি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া জরুরি জামিন শুনানির জন্য সপ্তাহে দুই দিন জেলা ও দায়রা জজ আদালত পরিচালনা করতে বলা হয়। সে ক্ষেত্রে কঠোরভাবে সামাজিক দুরুত্ব বজায় রাখতে হবে। তা না হলে আদালতের কার্যক্রম স্থগিত রাখতে বলা হয় বিজ্ঞপ্তিতে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network