শিরোনাম
নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর ‎ চরফ্যাশনে চ্যাম্পিয়ন ফাদার-মাদারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ

আপডেট: August 23, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: প্রেমের সম্পর্কে পরিবারের অমতে ভালোবাসার মানুষ রিফাত ঘরামীর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করার স্বপ্ন দেখেছিলো কিশোরী লাবনী আক্তার (১৬)। কিন্তু সেই স্বপ্নের সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের মাত্র নয় মাসের মধ্যে শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষপানের পর মৃত্যুর কোলে ঢলে পড়েছে লাবনী।

মৃত লাবনী আক্তার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে। তার স্বামী রিফাত ঘরামী মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা আমজেদ আলী ঘরামীর ছেলে।

মৃত লাবনীর মা রাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, রিফাত ও তার পরিবারের অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পরেছিলেন লাবনী। একপর্যায়ে সে বিষপান করে।

তিনি আরও বলেন, বেলা বারোটার দিকে বিষপানরত অবস্থায় লাবনী তাদের বাড়ির সামনে এসে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় লাবনীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাবনী মৃত্যুর কোলে ঢলে পরেন।লাবনীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত লাবনীর স্বজনরা অভিযোগ করেন, এটি নিছক আত্মহত্যা নয়; দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক যন্ত্রণাই লাবনীকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

এ ঘটনায় লাবনীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।তবে অভিযোগের বিষয়ে রিফাত ঘরামীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রেমের সম্পর্কে পরিবারের অমতে ভালোবাসার মানুষ রিফাত ঘরামীর হাত ধরে পালিয়ে গিয়ে বিয়ে করে সুখে-শান্তিতে সংসার করার স্বপ্ন দেখেছিলো কিশোরী লাবনী আক্তার (১৬)। কিন্তু সেই স্বপ্নের সংসার দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের মাত্র নয় মাসের মধ্যে শনিবার (২২ আগস্ট) দুপুরে বিষপানের পর মৃত্যুর কোলে ঢলে পড়েছে লাবনী।

মৃত লাবনী আক্তার বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে। তার স্বামী রিফাত ঘরামী মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের বাসিন্দা আমজেদ আলী ঘরামীর ছেলে।

মৃত লাবনীর মা রাজিয়া সুলতানা অভিযোগ করে বলেন, রিফাত ও তার পরিবারের অমানুষিক নির্যাতন সহ্য করতে না পেরে মানসিকভাবে ভেঙে পরেছিলেন লাবনী। একপর্যায়ে সে বিষপান করে।

তিনি আরও বলেন, বেলা বারোটার দিকে বিষপানরত অবস্থায় লাবনী তাদের বাড়ির সামনে এসে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় লাবনীকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লাবনী মৃত্যুর কোলে ঢলে পরেন।লাবনীর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত লাবনীর স্বজনরা অভিযোগ করেন, এটি নিছক আত্মহত্যা নয়; দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক যন্ত্রণাই লাবনীকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

এ ঘটনায় লাবনীর পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।তবে অভিযোগের বিষয়ে রিফাত ঘরামীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ না করায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও তিনি উল্লেখ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network