ফরিদপুরে অ্যাম্বুল্যান্সের সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ নিহত ৭

আপডেট: June 24, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ে সড়কের রেলিংয়ে ধাক্কা লেগে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ড্রাইভারসহ সাতজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছে পুলিশ।আজ শনিবার (২৪ জুন) সকাল ১১টার দিকে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় একটি ফ্লাইওভারে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, ‘একটি দ্রুতগামী অ্যাম্বুল্যান্স নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ে ধাক্কা দিলে মুহূর্তে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে অ্যাম্বুল্যান্সে থাকা সাত যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে।তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছি। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।বিস্তারিত জেনে আপনাদের জানাতে পারব।’তিনি আরো বলেন, এটা মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার অন্তর্ভুক্ত। তাই শিবচর হাইওয়ে থানাও এ ঘটনা নিয়ে কাজ করছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network