শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

ফরিদপুরে গ্রাম পুলিশসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট: July 28, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ফরিদপুর প্রতিনিধি:: ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়ন থেকে গ্রামপুলিশসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মঙ্গলবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সন্দেহভাজন দুই মাদক কারবারিকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নুরুল্লাগঞ্জ গ্রামের আসমা আক্তারের (২৮) কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ও নুরুল্লাগঞ্জ ইউনিয়নের গ্রামপুলিশ দুলাল সরদারের (৪৩) কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে থানায় নেওয়া হয়।

নুরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম সাহাবুর বলেন, সোমবার রাতে আমার ইউনিয়ন থেকে মাদকসহ দুই কারবারিকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দেয়। দুই মাদক কারবারির মধ্যে এক নারী রয়েছে। অন্য মাদক কারবারি গ্রামপুলিশ দুলাল সরদারের বাড়ি ইউনিয়নের বাকপুরা গ্রামে। তিনি পাশের নুরুল্লাগঞ্জ গ্রামের গ্রাম পুলিশ হিসেবে দায়িত্বপ্রাপ্ত। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ৯০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network