ফরিদপুরে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ১০

আপডেট: January 19, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রামাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। দু ঘন্টা ব্যাপী এ সয়ঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের গোয়ালদী ও মেহেরদিয়া দু’ গ্রামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।  স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষ বাধে বলে এলাকাবাসি জানিয়েছেন। আহতদেরকে নগরকান্দা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সংঘর্ষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ঢাল, সড়কি, বল্লম, লাঠিসোঠা, ইট পাটকেল, রামদা নিয়ে এ সংঘর্ষে লিপ্ত হয়। এসময় ইট ও অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। সংবাদ পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষের ঘটনা সম্পর্কে পুরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বাবু ফকির বলেন, তুচ্ছ ঘটনা নিয়েই দু’ গ্রামবাসী সকালেই সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছি।  পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করেদেয়।

থানার এস আই পিযুষ কান্তি দে বলেন, পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা স্বাভাবিক রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network