শিরোনাম
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাকসুদর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য হবে- চরফ্যাশনে জামায়াত নেতা কাজী হারুন

বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫

আপডেট: August 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বগুড়ার এরুলিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাজের অপেক্ষায় থাকা শ্রমিকদের চাপা দিলে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন।আজ শুক্রবার (০৭ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বগুড়ার এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে আঘাত করে। এ সময় সেখানে কাজের সন্ধানে অনেক শ্রমিক অপেক্ষা করছিলেন। বাসটি শ্রমিকদের চাপা দিলে চারজন নিহত হন। এছাড়া কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network