আপডেট: November 18, 2020
অনলাইন ডেস্ক::বগুড়া সদর উপজেলার মাটিডালি বিমান মোড় এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ছায়েদ আলী (৪৮) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বগুড়া র্যাব-১২।আটক আলী লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার গোতামারী এলাকার ফরমান আলীর ছেলে।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে বগুড়া সদরের মাটিডালি বিমান মোড় এলাকা থেকে আলীকে আটক করা হয়। সে সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা, মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রবাস (ঢাকা মেট্রো-গ-১৪-৫৮৮৬), তিনটি সিমকার্ড ও দুইটি মোবাইল জব্দ করা হয়।
এ বিষয়ে র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার স্বজল কুমার সরকার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) বাংলানিউজকে জানান, আটক মাদকবিক্রেতা আলী দীর্ঘদিন ধরে গাঁজার বড় বড় চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নিতে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

