আপডেট: April 21, 2020
অনলাইন ডেস্ক:: বগুড়া জেলা মঙ্গলবার বিকেল ৪টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। ডিসি ফয়েজ আহাম্মদ এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।
ডিসি জানান, ঢাকা থেকে আসা বগুড়ার আদমদিঘি উপজেলার বাসিন্দা এক পুলিশ সদস্যসহ আরো দুইজনের করোনাভাইরাস সনাক্ত হয়েছে। করোনা যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য গোটা জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।
লকডাউনের ঘোষণায় বলা হয়েছে, উক্ত সময়ে জেলায় জণসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ ঘোষনা করা হলো। লকডাউনকালে জাতীয় ও আঞ্চলিক সড়ক, মহাসড়ক ও রেলপথে অন্য কোনো জেলা ও উপজেলা হতে কেউ জেলায় প্রবেশ ও বের হতে পারবে না।বগুড়া মোহাম্মাদ আলী হাসপাতাল আইসোলেশন কেন্দ্রের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল জানান, আইসোলেশন কেন্দ্রে এখন পর্যন্ত ৫ জন ভর্তি রয়েছেন।

