আপডেট: January 22, 2023
শীতবস্ত্র বিতরণ করছেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক » আপডেট নিউজ
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২১শে জানুয়ারি) দিবাগত গভীর রাতে চুয়াডাঙ্গা পৌরশহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় পথশিশুদের মাঝে এই শীতবস্ত্র করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মিরাজুল ইসলাম কাবা, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা অয়ন হাসান জোয়ার্দ্দার, বঙ্গবন্ধু ছাত্রপরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিন্টু, যুগ্ম-সাধারণ সম্পাদক ফিরোজ হাসান, সাংগঠনিক সম্পাদক তানজিল হাসান বারেক, দপ্তর সম্পাদক আল নোমান, সদর উপজেলা বঙ্গবন্ধু ছাত্রপরিষদের সভাপতি জাহিদ হাসান টোকন, জেলা ছাত্রলীগ নেতা মিঠুন, কলেজ ছাত্রলীগ নেতা রাজু আহম্মেদ, সম্রাটসহ বঙ্গবন্ধু ছাত্রপরিষদের অন্যান্য নেতাকর্মীরা।
বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মেহেদী হাসান হিমেল মল্লিক বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ, চুয়াডাঙ্গা জেলা শাখার সাবেক সফল সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকের বিবাহবার্ষিকী উপলক্ষ্যে প্রতি শীত মৌসুমের ন্যায় এই মৌসুমেও বঙ্গবন্ধু ছাত্র পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার পক্ষ থেকে শনিবার দিবাগত গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে অসহায় পথশিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে পথশিশুদের মুখে হাসি ফুটে উঠে। বঙ্গবন্ধু ছাত্র পরিষদের মতো করে সমাজের বিত্তবানরা যদি অসহায়দের পাশে দাঁড়ায় তাহলে শীতার্তদের কষ্ট অনেকাংশেই লাঘব হবে।’
এম.এ.আর.নয়ন/স্টাফ রিপোর্টার/আপডেট নিউজ

