৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
মাদক কারবারিকে এআই দিয়ে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ! দুমকিতে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ অন্তত ১০ জন আহত বরিশাল মহানগর ছাত্রশিবিরের সভাপতি আতিকুল ইসলাম, সেক্রেটারি আসিফুল হক জনপ্রিয়তায় শীর্ষে ৭ নং সরিকল ইউনিয়ন চেয়ারম্যান পদ প্রার্থী জসিম উদ্দিন মৃধা কলাপাড়া ও তালতলীতে কৃষকদের মাঝে আমন ধানের ভিত্তি বীজ বিতরণ বরিশালে ইয়াবাসহ গ্রেপ্তারকৃত আর্জেন্টিনার সমর্থককে ব্রাজিল সমর্থক বানিয়ে বিতর্কে এসআই বরিশালে শুরু হচ্ছে সাংবাদিকতা প্রশিক্ষণ, কোর্স সম্পন্ন হলেই নিয়োগ বাকেরগঞ্জে মাদকের ভয়াল থাবা: হাত বাড়ালেই মিলছে ইয়াবা, ধ্বংসের পথে যুবসমাজ অফিস পোড়ানো মামলায় ঝালকাঠিতে যুবলীগের আহ্বায়কসহ চারজন কারাগারে

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে: প্রধানমন্ত্রী

আপডেট: জুন ২৯, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু একটি দিবস পালন করলেই দায়িত্ব শেষ হয় না। প্রতি বর্ষা মৌসুমে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে।তিনি বলেন, বছরে একটি করে গাছ লাগালে গাছ যেমন বড় হবে, তেমনি তোমরাও বড় হবে। একসময় সেই গাছকে নিজের বন্ধুর মতো মনে হবে।সোমবার (২৯ জুন) রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে দেশের মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, পরিবারের নতুন কোনো ভাই বা বোন জন্ম নিলে তাদের নামে একটি গাছ রোপণ করা যেতে পারে। এতে সন্তান যেমন বেড়ে উঠবে, গাছটিও তেমনি বড় হবে।

প্রধানমন্ত্রী সৌদি আরবের আরাফাতের ময়দানে নিমগাছ রোপণের প্রসঙ্গ তুলে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে বাংলাদেশ থেকে সৌদি আরবে নিমগাছের চারা পাঠানো হয়েছিল। পরে সেসব চারা থেকে বিপুলসংখ্যক নিমগাছ রোপণ করা হয়, যা বর্তমানে আরাফাতের ময়দানে ছায়া দিচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্তি প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network