২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

বন্যা কবলিত এলাকায় আরো ৯ জনের মৃত্যু

আপডেট: জুলাই ২৭, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: দেশের উত্তর-পচিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বন্যার পানিতে ডুবে ও সাপের কামড়ে একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে তিনজন, মানিকগঞ্জে একজন এবং নওগাঁয় দু’জনের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মানিকগঞ্জে সাপের কামড়ে মারা গেছেন একজন। আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, দেশের ২১ জেলায় গত ৩০শে জুন থেকে ২৫শে জুলাই পর্যন্ত ১১৯ জনের মৃত্যু হয়। পানিতে ডুবে মারা গেছেন ৯৬ জন, সাপের কামড়ে ১৩ জন, বজ্রপাতে ৮ জন ও অন্যান্য কারণে ১ জনের মৃত্যু হয়। এছাড়া বন্যার কারণে ডায়রিয়া, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা (আরটিআই), চর্মরোগ, চোখের প্রদাহ ও অন্যান্য আঘাতজনিত কারণসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।

গত ২৪ ঘণ্টায় এ সব জেলায় ডায়রিয়াতে ৪১২ জন, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ১৩২ জন, চর্মরোগে ২৭০ জন, চোখের প্রদাহে ৩০ জন ও অন্যান্য আঘাতজনিত কারণে ৫১ জনসহ ১ হাজার ২১৮ জন আক্রান্ত হন। বিভিন্ন রোগে মোট আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৮৪ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network