শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বন্য হাতিকে হত্যার পর টুকরো করে মাটিতে পুঁতে তারা

আপডেট: August 31, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: কক্সবাজারের রামুতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বন্য মা হাতিকে হত্যার পর টুকরো করে মাটিতে পুঁতে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নজির আহমদ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৩১ আগস্ট) সকালে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গাইনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বন বিভাগের (দক্ষিণ বিভাগীয়) কর্মকর্তা মো. হুমায়ুন কবির। তিনি বলেন, সোমবার রাতে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং রেঞ্জের খুনিয়াপালং বিটের বনাঞ্চলের পাশে ধানক্ষেতে চলে আসে একটি মা বন্য হাতি। স্থানীয় বাসিন্দা নজির আহমদ ও তার ছেলেসহ ১০-১২ জন ব্যক্তি আগে থেকেই বৈদ্যুতিক শর্টসার্কিটের ফাঁদে বসিয়ে রাখে।বন্য হাতিকে হত্যার পর টুকরো করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার বন বিভাগের (দক্ষিণ বিভাগীয়) কর্মকর্তা মো. হুমায়ুন কবির। তিনি বলেন, সোমবার রাতে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ধোয়াপালং রেঞ্জের খুনিয়াপালং বিটের বনাঞ্চলের পাশে ধানক্ষেতে চলে আসে একটি মা বন্য হাতি। স্থানীয় বাসিন্দা নজির আহমদ ও তার ছেলেসহ ১০-১২ জন ব্যক্তি আগে থেকেই বৈদ্যুতিক শর্টসার্কিটের ফাঁদে বসিয়ে রাখে।

coxbazar2

গ্রেফতার নজির আহমদ

রাতে ফাঁদে পড়ে মা হাতির মৃত্যু হয়। এরপর হাতির শরীর থেকে মাথা ও পা বিচ্ছিন্ন করে মাটিতে পুঁতে ফেলে তারা। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে অভিযুক্ত নজির আহমদকে গ্রেফতার করে।

হুমায়ুন কবির আরও বলেন, হাতি হত্যার ঘটনায় ময়নাতদন্তের জন্য দুই জন ভেটেরিনারি সার্জন ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। এরপর হাতিটি মাটিচাপা দেওয়া হয়। এ ঘটনায় নজির আহমদ ও তার ছেলেসহ ১২ জনকে আসামি করে রামু থানায় মামলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network