শিরোনাম
সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ

বরগুনায় মা-বাবাকে মেরে হাসপাতালে পাঠানো সেই মেয়ে গ্রেফতার

আপডেট: November 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনায় পেনশনের টাকার জন্য মা-বাবাকে মেরে রক্তাক্ত করে হাসপাতালে পাঠানোর ঘটনায় দায়ের করা মামলায় মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।

এর আগে গত বুধবার (১৯ নভেম্বর) রাতে বাবার পেনশনের এক লাখ টাকার দাবিতে স্বামী ও স্বজনদের নিয়ে মা-বাবাকে মেরে রক্তাক্ত করেন মেয়ে সীমা আক্তার।

এ ঘটনায় শুক্রবার (২০ নভেম্বর) রাতে বরগুনা সদর থানায় একটি মামলা দায়ের করেন গ্রেফতার সীমা আক্তারের মা ও ভুক্তভোগী জাহানারা বেগম। পরে রাতেই ঢাকা যাওয়ার পথে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে সীমাকে গ্রেফতার করে পুলিশ।মামলায় সীমা আক্তার ও তার স্বামী হাফিজুর রহমানসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, ‘টাকার জন্য মা-বাবাকে মারধরের অভিযোগে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী জাহানারা বেগম। এ মামলার প্রধান আসামি করা হয়েছে তার মেয়ে সীমা আক্তারকে। মামলার পর সীমাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।’ বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network